[CRK] ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন রস অ্যাডায়ার
বাংলাদেশ সফরের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড ক্রিকেট দল। হাঁটুর ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দলের বিধ্বংসী ওপেনার রস অ্যাডায়ার। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে জর্ডান নিলকে।









