[CRK] ব্যাংকার্স ১০০ বল কাপ: সিটি ব্যাংককে উড়িয়ে চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB)
১০০ বল ফরম্যাটে রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কর্পোরেট প্রিমিয়ার লিগ ব্যাংকার্স ১০০ বল কাপের ফাইনালে সিটি ব্যাংককে একপাক্ষিক লড়াইয়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB)। শাওন খন্দকার এবং সায়েম আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে অতি সহজেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।









