বৈভব সূর্যবংশীকে শচিন টেন্ডুলকারের সাথে তুলনা মাইকেল ক্লার্কের
মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তার ব্যাটিং দক্ষতা দেখে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি এই তরুণ প্রতিভাকে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের শুরুর দিনের উন্মাদনার সাথে তুলনা করেছেন।









