ঢাকা প্রিমিয়ার লিগ: শাহাদাত হোসেনের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে গুলশানের বড় জয়
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শাহাদাত হোসেনের অনবদ্য সেঞ্চুরি এবং নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। বৃষ্টি আইনে সংশোধিত লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় ব্যবধানে হার মানে অগ্রণী ব্যাংক।









