সঞ্জু স্যামসনের ফিটনেস নিয়ে উদ্বেগ, কোহলির পথ অনুসরণের পরামর্শ সঞ্জয় মাঞ্জরেকারের
আইপিএল ২০২৬-এ ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে থাকা সঞ্জু স্যামসনের শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করলেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। ধারাবাহিকতা বজায় রাখতে স্যামসনকে বিরাট কোহলির কঠোর ফিটনেস রুটিন অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি।









