IPL 2026: কেকেআরের দুরন্ত প্রত্যাবর্তনে প্লে-অফের লড়াইয়ে চাপে আরসিবি
আইপিএল ২০২৬-এর প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকার পর কলকাতা নাইট রাইডার্সের দুর্দান্ত প্রত্যাবর্তন এখন টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয়। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে মরিয়া কেকেআর এবার মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে কার জয়ের সম্ভাবনা বেশি?









