[CRK] ডোপ টেস্টে পজিটিভ মোহাম্মদ নাওয়াজ: বড় শাস্তির মুখে পাকিস্তানি অলরাউন্ডার
পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর প্রকাশ পেয়েছে। আইসিসির পক্ষ থেকে পিসিবিকে বিষয়টি জানানোর পর শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এই বিতর্কের জেরে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারের সাথে তার চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।









